ভর্তির তথ্যাবলী - ২০২৭ শিক্ষাবর্ষ

Ramakrishna Vivekananda Mission

7 Riverside Road, Barrackpore, North 24 Parganas
Information for Admission during 2027 Session
(Under West Bengal Board of Secondary Education)

Ph: 033-2592-0547/ Email: rkvmbkp76@gmail.com

1. অনাবাসিক (Day Scholar) দিবা বিভাগ বাংলা মাধ্যমে এইসব শ্রেণীতে (KG-I, KG-II, I, II, III, IV, V, VI, VII, VIII, IX) নিম্নোক্ত বিদ্যালয় গুলিতে ভর্তির জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে। আবেদন অনলাইনে করা যাবে আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটের ঠিকানা www.rkvmschools.org

i. রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন ব্যারাকপুর, (শুধুমাত্র ছাত্রদের জন্য)

ii.সারদাকন্যা বিদ্যাপীঠ, (শুধুমাত্র ছাত্রীদের জন্য)

iii.শিশু বিদ্যাভবন (KG – ছাত্র ও ছাত্রী উভয়)

01.07.2026 থেকে 30.09.2026 পর্যন্ত আমাদের ওয়েবসাইট খোলা থাকবে। আবেদনমূল্য 600/- টাকা অনলাইনে জমা দিতে হবে।

2. আবাসিক (Hostel) বাংলা মাধ্যম বিদ্যার্থী আশ্রম–এ ভর্তি হতে ইচ্ছুক ছাত্র এবং ছাত্রীদের জন্যঃ- ব্যারাকাপুরে বাংলা মাধ্যম বিদ্যালয় গুলিতে এইসব শ্রেণীতে III, IV, V, VI, VII, VIII ও IX ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে আমাদের ওয়েবসাইটে www.rkvmschools.org। আবেদনমূল্য 600/- টাকা অনলাইনে জমা দিতে হবে। আবেদন করার সময়সীমা 01.07.2026 থেকে 30.09.2026 পর্যন্ত।

3.অনাবাসিক (Day Scholar) মিশন পরিচালিত ইংরাজী মাধ্যম বিদ্যালয়গুলিতে (Under WBBSE) ভর্তি হতে ইচ্ছুক ছাত্র এবং ছাত্রীদের জন্যঃ- নিম্নোক্ত বিদ্যালয়গুলিতে এইসব শ্রেণীতে (KG-I, KG-II, I, II, III, IV, V, VI, VII, VIII, IX) ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে আমাদের ওয়েবসাইটে www.rkvmschools.org। আবেদনমূল্য 600/- টাকা অনলাইনে জমা দিতে হবে। আবেদন করার সময়সীমা 01.07.2026 থেকে 30.09.2026 পর্যন্ত।

i.নিবেদিতা বিদ্যাপীঠ, ব্যারাকপুর (ইংরাজী মাধ্যম ছাত্রীদের জন্য এবং কেজি সেকশান ছাত্র এবং ছাত্রীদের জন্য)

ii.গোপাল গোবিন্দ অ্যাকাডেমী, ব্যারাকপুর (ইংরাজী মাধ্যম ছাত্রদের জন্য)

4.আবাসিক (Hostel) মিশন পরিচালিত ইংরাজী মাধ্যম বিদ্যালয়গুলিতে (WBBSE) ভর্তি হতে ইচ্ছুক ছাত্র এবং ছাত্রীদের জন্যঃ- নিম্নোক্ত বিদ্যালয়গুলিতে এইসবশ্রেণীতে IV, V, VI, VII, VIII ও IX ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে আমাদের ওয়েবসাইটে www.rkvmschools.org। আবেদনমূল্য 600/- টাকা অনলাইনে জমা দিতে হবে। আবেদন করার সময়সীমা 01.07.2026 থেকে 30.09.2026 পর্যন্ত।

i.নিবেদিতা বিদ্যাপীঠ ব্যারাকপুর (গার্লস হোস্টেল)

ii.গোপাল গোবিন্দ অ্যাকাডেমী (বয়েস হোস্টেল)

5.মিশন পরিচালিত CBSE বিদ্যালয়ে ভর্তির জন্য আমাদের ওয়েবসাইট asvarkvm.org দেখুন।

6.সারদা শিশুবিহার, বারাসাত এবং দেবারতি রায় মেমোরিয়াল, সোদপুর স্কুল – এ ভর্তির ফর্ম 01.08.2026 তারিখ থেকে 30.09.2026 তারিখ পর্যন্ত হাতে হাতে/Online দেওয়া হবে।ওয়েবসাইট : rkvmbarrackpore.org দেখুন।

Permissible Minimum Age for admission in various classes as on 01.01.2027

Class

Age

Class

Age

KG-I

4+ but less than 5 years

KG-II

5+ but less than 6 years

I

6+ but less than 7 years

   

II

7+ but less than 8 years

III

8+ but less than 9 years

IV

9+ but less than 10 years

V

10+ but less than 11 years

VI

11+ but less than 12 years

VII

12+ but less than 13 years

VIII

13+ but less than 14 years

IX

14+ but less than 15 years

 

2027 শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রয়োজনীয় জ্ঞাতব্য বিষয়ঃ (প্রয়োজনে পরিবর্তিত হতে পারে)

1.বার্থ সার্টিফিকেট – এর প্রত্যয়িত কপি (Attested copy) ভর্তির সময়ে অবশ্যই জমা দিতে হবে।

2.বাংলা মাধ্যমে আবাসিক ছাত্র/ছাত্রীর ভর্তির জন্য নির্ধারিত ফি এবং একমাসের বোর্ডিং চার্জ, বিদ্যালয়ে ভর্তির ফি সহ প্রায় 18,000/- টাকা। হোস্টেলের মাসিক ফি 5000/- টাকা, থাকা খাওয়া ও বিদ্যালয়ের বেতন সহ।

3.ইংরাজী মাধ্যমে আবাসিক ছাত্র/ছাত্রীর ভর্তির জন্য নির্ধারিত ফি এবং একমাসের বোর্ডিং চার্জ, বিদ্যালয়ে ভর্তির ফি সহ প্রায় 20,000/- টাকা। হোস্টেলের মাসিক ফি 5500/- (সর্বাধিক) টাকা, থাকা খাওয়া ও বিদ্যালয়ের বেতন সহ।

4.বাংলা মাধ্যম দিবা বিভাগ – এ অনাবাসিক ছাত্র/ছাত্রীর ভর্তির জন্য নির্ধারিত ফি 17,000/- টাকা (প্রায়), Class–II থেকে Class–IX পর্যন্ত একমাসের বিদ্যালয়ের বেতন সহ। বিদ্যালয়ের মাসিক বেতন 800/- টাকা মাত্র।

5.ইংরাজী মাধ্যম দিবা বিভাগ – এ অনাবাসিক ছাত্র/ছাত্রীর ভর্তির জন্য নির্ধারিত ফি 20,000/- টাকা (প্রায়), সমস্ত শ্রেণীর জন্য একমাসের বিদ্যালয়ের বেতন আনুমানিক 900 টাকা সহ।

6.বাংলা মাধ্যম KG–Class এবং Class–I ছাত্র/ছাত্রী এ অনাবাসিক ভর্তির জন্য নির্ধারিত ফি 12,000/- টাকা মাত্র, বিদ্যালয়ের মাসিক বেতন 800/- টাকা মাত্র।

7.প্রতি শ্রেণীতে ভর্তির জন্য সঠিক নির্ধারিত টিউশান ফি, অ্যাডমিশান ফি, হোস্টেল ফি এগুলি ভর্তির সময় জানিয়ে দেওয়া হবে।

8.বিদেশী ছাত্রকে/ছাত্রীকে ভারত সরকারের অনুমতি থাকলে ভর্তি নেওয়া হবে।

9.সমস্ত শ্রেণীতে ভর্তির জন্য প্রতি বিষয়ে 25 নম্বরের মৌখিক এবং লিখিত Online বা প্রয়োজনে Offiline পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে ইংরাজী, অঙ্ক এবং বাংলা/হিন্দী বিষয়ে। স্যাম্পেল কোশ্চেন পেপার বিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।

10.হস্টেলে যে সমস্ত ছাত্র/ছাত্রী ভর্ত্তি হতে চায় তাদের Interview – এর পরে যোগ্য মনে করলে ভর্তি করা হয়।

11.হস্টেলের থাকা, খাওয়া, চিকিঃসা, পড়াশুনার মান খুবই সাধারণ।

12.হোস্টেলে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

13.ভর্তির পর যে কোনো টাকা ফেরত এর জন্য 31.01.2026 এর মধ্যে দাবি করতে হবে এবং আমরা শুধুমাত্র 50% টাকা ফেরত দেব।

CHECK THE TICK BOX TO PROCEED.CHECKING THE TICK BOX REVEALS THAT THE CANDIDATE AND GUARDIAN AGREE TO ALL THE TERMS AND CONDITIONS.